অভিযান চলা সত্ত্বেও মহেশপুরে থেমে নেই মাদক ব্যবসা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের মাইলবাড়ীয়া ও ০৯ নং যাদবপুর ইউনিয়নের লেবুতলা নামক সীমান্তবর্তী গ্রামে মাকশার জালেরমতো করে ছেয়ে গেছে মাদকের রমরমা ব্যবসা।
মাদকের রুট ঝিনাইদহের মহেশপুর উপজেলা আর এই উপজেলাটি ভারত ঘেষা ৪৪ কিলোমিটার সিমান্ত থাকায় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কলা কৌশলে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা।
গ্রামগুলোর অনেক মাদক ব্যবসায়ী পূর্বের মাদক মামলায় জামিনে বের হয়ে বাহিরে আছে। বর্তমানে তারা এলাকায় এসে আবারও মাদকের প্রসার বিস্তার করে চলেছে । আবার অনেকেই পূর্বের চোরাচালানকারী ও মাদক মামলার আসামী বর্তমানে রমরমা ভাবে প্রকাশ্যে চালাচ্ছে এই মাদক ব্যবসা। কিছু মাদক ব্যবসায়ী আবার অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে ঢাকা সহ বিভিন্ন স্থানে ফলের ও ফুলের ঢপের মধ্যে মাদক পাচার করছে। গত ২০ জুন গভীর রাত্রে মহেশপুর থানাধীন ভৈরবা ফাড়ীর ইনচার্জ এস আই আকবর আলী মাইলবাড়ীয়া গ্রামের ছিদ্দিক খানের ছেলে হাসান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ আটক করে মামলার মাধ্যমে কোট হাজতে প্রেরন করেন। সম্প্রতি গত ১২ ই জুলাই নেপা থেকে চিটাগং উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উত্তরা ইউনিক পরিবহন ঝিনাইদহ সদর থানার পুলিশ ঝিনাইদহে তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল সহ মাইলবাড়ীয়া গ্রামের চুন্নু শেখের ছেলে উত্তরা পরিবহনের সুপার ভাইজার কাদেরকে আটক করে কোট হাজতে প্রেরন করেছে। বর্তমান মাইলবাড়ীয়া গ্রামে মহিলা সহ বেশ কিছু চিহৃিত মাদক ব্যবসায়ী ধরা ছোয়ার বাইরে রয়েছে। তারা প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়েদিয়ে আগের ন্যায় বিভিন্ন পন্থায় মাদক ব্যবসা করে যাচ্ছে। এসব মাদক ও চোরাকারবারীদের উচ্ছেদ করতে এলাকার সচেতন মহল প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ