অন্যদৃষ্টি অনলাইন।।
সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-০২ এর জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী নূর হাকিমের সমর্থকরা নির্বাচন কমিশন (ইসি) তে তার পক্ষে স্বাক্ষী দিতে আসতে চাইলেও প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও মিথ্যা মামলার ভয়ে তারা হাজির হতে পারছেন না এমনটিই অভিযোগ নূর হাকিমের।
ছয়ঘরিয়া গ্রামের আশরাফুল (মুদি দোকানদার) ও রকিবুল ইসলামের বরাত দিয়ে নূর হাকিম বলেন, আমার এক শতাংশ সমর্থকের তালিকতায় স্বাক্ষর যারা দিয়েছিলেন তারা বড় বিপদে আছেন। তার মধ্যে একজন উপযুক্ত জনপ্রতিনিধি হওয়ার গুণাবলী থাকায়, তারা স্বেচ্ছায় তার সমর্থকের তালিকতায় স্বাক্ষর দিয়েছিল। কিন্তু এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে।
তিনি আরো জানান, বর্তমান ক্ষমতাশীন দলের প্রভাবশালী নেতার মদদে ওই এক শতাংশ সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেয়া হচ্ছে।
উল্লেখ থাকে যে, চুয়াডাঙ্গা-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম এক শতাংশ সমর্থকের তালিকতায় স্বাক্ষরসহ জমা দিলে জেলা রির্টানিং অফিসার সাত জনের স্বাক্ষর ভুল ও একজনের ঠিকানা সঠিক নয় বলে নূর হাকিমের প্রার্থীতা বাতিল করে। এরপর নূর হাকিম পুণঃরায় সেই আট জনের স্বাক্ষরসহ নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আটজন স্বাক্ষী হিসেবে নির্বাচন কমিশনে আসতে চাইলে প্রায় সবাইকেই একই ধরণের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে নূর হাকিম আরো বলেন, “মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। স্বাধীন দেশে বাস করেও আজ যে এই ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা কোন সময়ই ভাবিনি”।
You must be logged in to post a comment.