শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে স্থানীয় কু-চক্র মহল বসিয়েছিলো গরু ছাঁগলের হাট, অবশেষে পন্ড করে দিয়েছেন শরীয়তপুর জেলা দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী ও জাজিরা উপজেলা প্রশাসন।
গত ১৪ জুলাই বুধবার পুর্বপ্রস্তুতি নিয়ে দুপুর ১২ টার দিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুমতি বিহীন জাজিরা উপজেলার জয়নগর উচ্চবিদ্যলয় মাঠে গরু ছাঁগলের হাট বসিয়ে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে আসছিলেন, স্থানীয় দুস্কৃতকারী প্রভাবশালী আয়নাল খান , মোকসেদ খান, সিরাজ খান, আনোয়ার খান, শওকত খান, ইমরান খান , ইউপি সদস্য আজাহার খান ,আব্দুল খালেক খান সহ একটি কুচক্র মহল।
হাতিয়ে নিচ্ছিলেন সরকারী রাজস্ব আয়ের লক্ষ লক্ষ টাকা, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪ টার দিকে শরীয়তপুর জেলার দায়িত্ব প্রাপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও জাজিরা উপজেলা প্রশাসন এসে গরুছাঁগলের হাট টি, পন্ড করে দেয় ।
স্থানীয় একাদিক ব্যাক্তির সাথে আলাপ কালে জানা যায় যে, জয়নগর ইউনিয়নের প্রভাবশালী আয়নাল বাহিনী প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অবৈধ ভাবে কোরবানীর পশুর হাট বসিয়ে ক্রেতা বিক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নামে প্রতিটি বিক্রয়কৃত গরু থেকে ১৬০০-২০০০টাকা ও প্রতিটি ছাঁগল হতে ৫০০-৮০০ টাকা চাঁদা আদায় করে , কিন্তু সরকারি কোষাগারে কোনো প্রকার টাকা জমা হয়না।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফ উজ্জামান ভূঁইয়া এর সাথে অলাপ কালে তিনি বলেন সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে, গরু ছাঁগলের হাট বসানো হয়েছিলো জাজিরা উপজেলা প্রশাসন ও শরীয়তপুর জেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও আমরা বিকাল ৪ টার দিকে গিয়ে অবৈধভাবে মেলানো গরুর-ছাগলের হাট পন্ড করে দিয়েছি। আগামীতে যেন এধরনের কোন গরুর হাট বসাতে না পারে কঠিন হুশিয়ারি দিয়েছি।
You must be logged in to post a comment.