অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ১১নারী-পুরুষ আটক    

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৪:৩৮ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ১১ নারী-পুরুষকে আটক করেছে ।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি ।শনিবার (২৪ নভেম্বর )রাতে পুটখালী গ্রামের একটি আম বাগান থেকে তাদেরকে আটক করেন।

আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন সংগীয় ফোর্স নিয়ে পুটখালী একটি আম বাগানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ২ নারী ও ৪ জন শিশুকে আটক করে।২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার ১১ নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ