কুষ্টিয়ার মিরপুর অবৈধভাবে বিএডিসির বীজ বিক্রি করায় মিরপুরে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকালে মিরপুর বাজারের বীজ ব্যাবসায়ী রওনক বীজ ভান্ডারের মালিক ইয়াছিন আলীকে এ জরিমানা করা হয়।
তার বিরুদ্ধে অবৈধভাবে বিএডিসির ধান বীজ বিক্রি অপরাধে ভ্রাম্যমান আদালত বীজ আইন ২০১৮, ২৪(২)এ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
এসময় তাঁর সাথে উপেস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন।
You must be logged in to post a comment.