অবশেষে মোংলাতে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে হেলথ ডেস্ক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।   

করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশেষে মোংলা বন্দরে বসানো হয়েছে সুরক্ষা যন্ত্র (পোর্টেবল লেজার ডিটেক্টর)।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় বন্দর জেটির প্রধান নিরাপত্তা গেইটে এ যন্ত্র বসানো হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ যন্ত্র দিয়ে জেটিতে প্রবেশকারী সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল প্রকার শ্রমিক বিদেশীদের শরীর পরীক্ষা-নিরীক্ষা করে ঢোকানো হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডাঃ সুফিয়া খাতুন জানান, পোর্টেবল লেজার ডিটেক্টরের পাশাপাশি বন্দর জেটির প্রবেশমুখে   দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে।

এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোগী শনাক্ত হয়নি বলেও তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ