আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মাগুরা – মহম্মদপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এম.পি।আজ মঙ্গলবার বিকেলে ধোয়াইল যশপুর নামক এলাকায় এ সংস্কার কাজের উদ্ধোধন করলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন ,বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন প্রমূখ।