অবশেষে জীবন যুদ্ধে পরাজিত সেই শিশুটি!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

গত সোমবার ৩ সেপ্টেম্বর মাগুরা খাঁন পাড়া থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশু কন্যাটি। আজ (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করে পৃথিবীর আলো দেখতে না দেখতেই শেষ পর্যন্ত  অন্তিম যাত্রায় পাড়ি জমিয়েছে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে লাশটি হস্তান্তর করেন।

শিশুটিকে উদ্ধার করা ব্যক্তি পাভেল খাঁন জানান,শিশুটিকে গত সোমবার উদ্ধার করার পর মারাত্বক অসুস্হ হওয়াই চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আজ দুপুরে শিশুটি মারা যায়।রবিউল ইসলাম দম্পতি শিশুটিকে ইছাখাদা নিজ গ্রামের বাড়িতে শিশুটির দাফন কার্য সম্পন্ন করেন।

হাসপাতালে শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া রবিউল ইসলাম বলেন,অনেক চেষ্টা করে এবং আমার শেষ সম্বল বিক্রি করেও আমি শিশুটিকে বাঁচাতে পারলাম না।জীবনের একটি সময় আশার আলো দেখেও আজ তা নিভে গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ