অফিস  সহায়ক নজরুল ইসলামের ইন্তেকাল

মোঃ হায়দার আলী,(গোদাগাড়ী) রাজশাহী ।।  
বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৫:৫০ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি  কলেজের অফিস সহায়ক মোঃ নজরুল ইসলাম (৫৫)  ইন্তেকাল  করেছেন .(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন থেকে  ডাইবেটিক, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে   ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজ অধ্যক্ষ মোঃ সেলীম রেজা, গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টার, কলেজ গর্ভনিং বডির সাবেক সভাপতি, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ