অপি ড্রামার ব্যানারে এবার ঈদে মুক্তি পেলো তারেক হামীমের “বৃষ্টি ভেজা শহরে।            

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮, ৮:১৪ পূর্বাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী তারেক হামীম। চলতি বছরের শুরুতে মাই সাউন্ডের ব্যানারে ‌‌‘দয়াল’ নামের এটি ফোক গান প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হলো এ শিল্পীর নতুন গান “বৃষ্টি ভেজা শহরে”।রোমান্টিক ধাচের এ গানটির কথা লিখছেন ও সুর করেছেন কন্ঠশিল্পী তারেক হামীমের নিজেই এবং মিউজিক করেছেন অনিক সাহান, এডিট এন্ড কালার শামীম রেজা।বরাবরের মত এবারও API Drama(অপি ড্রামা) চ্যানেলে সম্প্রতি “বৃষ্টি ভেজা শহরে”গানটি প্রকাশ করা হয়েছে। অপি ড্রামার কর্নধার অপি আশরাফ বলেন,আশা করছি শ্রোতাবন্ধুতের খ্যাতো নামা শিল্পী তারেক হামীমের “বৃষ্টি ভেজা শহরে গানিটি জনপ্রিয় হবে এবং দর্শকের মনে স্থান করে নিবে।এদিকে কন্ঠশিল্পী তারেক হামীমের সাথে যোগযোগে করলে গানটি প্রসঙ্গে তিনি বলেন, এর আগে আমার  রাধার কুঞ্জজনে গান প্রকাশিত হয়েছে। গানটি শ্রোতা দর্শকরা বেশ গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় এবার রোমান্টিক ধারার গান নিয়ে হাজির হলাম। তবে এটি কোন মিউজিক ভিডিও না। লিরিক্যাল ভিডিও। আশা করি গানটি সবার ভালো লাগবে।
তারিক হামীমের প্রথম একক এলবাম ‘মন মুনিয়া’ প্রকাশিত হয় ২০১৭ সালে। এছাড়াও ‘শ্রাবণ বিকেল’ নামের একটি গান তারেক হামীম ও সাবরিনা সাবার ডুয়েট একটি গান প্রকাশ করা হয়েছে। রোমন্টিক এ গানটিও শ্রোতামহলে বেশ আলোচিত হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ