আল মামুন, টাঙ্গাইল।।
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থী জেসমিন আক্তার (১৬) অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি। পুলিশ বলছে স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
তবে, এখনও উদ্ধার না হওয়ায় ছাত্রীটির পরিবারে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।
পরিবার সূত্রে, মির্জাপুর উপজেলার কুরণী গ্রামের আব্দুল লতিফ সিকদারের মেয়ে জেসমিন আক্তার (১৬) কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়ে। প্রতিদিনের মতো গত (২৯ আগস্ট) বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়।
পথের মধ্যে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগ পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে কবিরাজ সোহেল মিয়া (৩৪) এবং অজ্ঞাতনামা ২-৩ জন জেসমিনকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে চলে যায়।
পরে, জেসমিনকে অনেক খোঁজা-খুজি করে না পেয়ে ঘটনার দুই দিন পর মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত জেসমিনের বাবা লতিফ সিকদার।
তিনি বলেন, অভিযুক্ত সোহেল মিয়া প্রতিনিয়তই জেসমিনকে স্কুলে যাওয়ার পথে কু-প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করেছে।
এ প্রসঙ্গে, টাঙ্গাইল মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক সময়ের কন্ঠস্বর’কে জানান, শুনেছি মেয়েটি (জেসমিন) মানসিকভাবে অসুস্থ। তাকে কবিরাজ সোহেল মিয়াই চিকিৎসা করতো।
তবে, অভিযোগের প্রেক্ষিতে জেসমিনকে উদ্ধার এবং অভিযুক্ত সোহেল মিয়াসহ ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.