শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের সৃজনী বাংলাদেশ’র হেড অফিস থেকে অপহরণের ১৩ দিন পর এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আরিফের বাড়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে অবস্থিত। তিনি আব্দুল কাদেরের ছেলে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, আমরা গোপন সংবাদের উপর ভিত্তি করে ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে অবস্থিত সৃজনী বাংলাদেশের প্রধান কার্যালয়ে অপারেশন চালিয়ে আরিফকে উদ্ধার করি। এ ব্যাপারে লাভলু ও তৌহিদ নামের সৃজনী বাংলাদেশের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, সৃজনী বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে তিনি জানতে পারেন গত ১৩দিন আরিফকে টাকার জন্য আটকে রাখা হয়েছিল। আরিফকে উদ্ধারের পর সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.