আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস পেদা কান্দি গ্রামের নরসিংহপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ ইব্রাহিম খলিল আলিফ (১১) নামে এক শিশুকে অপহরণকারীর হাত থেকে উদ্ধার করেছেন সখিপুর থানা পুলিশ।
গত ৩০ অক্টোবর বুধবার বেলা ১১ টায় অতিরিক্ত পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল কল্লোল কুমার দত্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, শিশুর বাবা মোঃ জালাল উদ্দিন গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে সখিপুর থানায় হাজির হয়ে অফিসার ইনর্চাজ কে জানান, অজ্ঞাতনামা এক অপহরণকারী আমার মাদ্রাসায় পড়–য়া ১১ বছর বয়সী ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে এবং মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছে মুক্তিপন দাবী করেছে।

শুধু তাই নয় অপহরণকারী আমাকে একটি বিকাশ নম্বর দিয়েছে এবং বলেছে ঐ নম্বরে টাকা পাঠিয়ে দিলে আমার ছেলেকে ছেড়ে দিবে। বাদীর উক্ত কথা মতো সখিপুর থানায় একটি ডায়েরী করি যাহার জিডি নং- ১০৮৯। পরবর্তীতে বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৮ ধারায় মামলা দয়ের করেন। যাহার নং ১২ তারিখ ২৯/১০/২০১৯ ইং উক্ত মামলা রুজু হওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ মফিজুর রহমান ও সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এনাম অত্যন্ত দক্ষতার সাথে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় ঢাকা সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামীসহ শিশু আলিফ’কে উদ্ধার করতে সক্ষম হয় এবং অপহরণকারী আসামী ও শিশু আলিফ’কে সখিপুর থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।
অপহরণকারী আসামী আব্দুলাহ্ খান (২৫) নেত্রকোনা জেলার সদর পৌরসভার ৯ নং ওয়ার্ড কুরপাড়া মাষ্টার বাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন খানের ছেলে বলে জানা গেছে। তার কোন স্থানী ঠিকানা নেই। সে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল ষ্টেশন, লঞ্চঘাটে ঘোরাফেরা করেন।
কোন শিশু কিশোর ছেলে মেয়েদেরকে একা ঘোরাফেরা করতে দেখলে প্রলোভন দেখিয়ে অপহরণ করে দিয়ে যায় এবং মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবী করে। সে একজন পেশাদার অপহরণকারী।
You must be logged in to post a comment.