স্টাফ রিপোর্টার।।
অন্যদৃষ্টি’র (অনলাইন নিউজ পোর্টাল) নির্বাহী সম্পাদক মোঃ হাসানুর রহমান বিশ্বাস হাসুর
শ্রদ্ধেয় মেঝোভাই আলেকুর রহমান বিশ্বাস পরলোক গমণ করেছেন। (ইন্নালিল্লাহি — রাজিউন)।
মঙ্গলরবার (২২ জানুয়ারী) তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী আড়মুখী দাখিল মাদ্রাসা জামে মসজিদের সাধারণ সম্পাদক, আড়মুখী দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সমাজ সেবক ছিলেন।
মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর।
আগামীকাল ২৩ জানুয়ারী রোজ বুধবার বেলা ১১টার সময় আড়মুখীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হইবে।
তাঁর মৃত্যূতে অন্যদৃষ্টি’র পক্ষ থেকে সম্পাদক এম.এস ইসলাম মরহুমের আত্নার মাগফিরাত কামনা এবং শোকাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
You must be logged in to post a comment.