অন্তঃসত্ত্বা অবস্থায় অবুঝ শিশুকে নিয়ে আত্মহত্যা না খুন!  

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ১০:১৭ অপরাহ্ন

।।প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।     

ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিন সিংহগ্রামের বিদ্যুৎ সরকারের মেয়ে লক্ষী রানি সরকার (২৪) ও জামাতা উপজেলার গোয়ালনগরের শ্রী নন্দ সরকার(৩৫)।

জানা গেছে শ্রী নন্দ সরকার  চট্রগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় চা- বিস্কুটের দোকান চালিয়ে পরিবার নিয়ে চট্রগ্রাম থাকতেন। তাদের তিন বছরের একটি শিশু কন্যা ছিলো এবং তার স্ত্রী পুনরায় অন্তঃস্বত্ত্বা ছিলো।

ঘটনার বিস্তারিত তথ্য জানতে গিয়ে জানা যায় যে  শ্রী নন্দ সরকারের চট্রগ্রামের বাসায়  তার আপন বোন ও বোনের জামাই বেড়াতে যায় ।

বোন – বোন জামাইয়ের আবদার অনুযায়ী, স্থানীয় আরো দুই বন্ধুকে নিয়ে কক্সবাজার ভ্রমন করার জন্য গত মঙ্গলবার ৩০ জুন তারিখ নির্ধারন করে তারা। যেহেতু লক্ষী রানি সরকার অন্তঃস্বত্ত্বা ছিলো তাই তাকে রেখেই কক্সবাজারের উদ্দেশ্যে আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে রওয়ানা দেয় শ্রী নন্দ।তার  স্ত্রী যেহেতু অন্তঃস্বত্ত্বা গাড়ির ঝাকুনিতে তার সমস্যা হতে পারে এই ভেবেই তাকে বাসায় রেখে গেছে এমন বক্তব্য পুলিশের কাছে দিয়েছে শ্রী নন্দ। তবে শ্রী নন্দ ও তার আত্মীয় স্বজন কক্সবাজার পৌছার আগেই এই মর্মান্তিক ঘটনার দুঃ সংবাদ পেয়ে ছুটে আসে।

এসে দেখতে পায় তার অন্তঃস্বত্ত্বা  স্ত্রী লক্ষী রানি সরকার ও একমাত্র শিশু কন্যা আলিঙ্গনরত অবস্থায় শক্ত নাইলন জাতীয় দড়িতে ফাঁসি লাগিয়ে লাশ হয়ে ঝুলে আছে।

খবর পেয়ে চট্রগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ অন্তঃস্বত্তা মা ও শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লক্ষ্মীর বাপের বাড়ি সিংহগ্রামে খবর পাঠায়। ইউপি সদস্য বীরেশ্বর মল্লিক চট্রগ্রাম গিয়ে বিস্তারিত জানতে পারে। এটি যদি আত্মহত্যা হয় তাহলে একসঙ্গে তিনটি আত্মহত্যা। কারণ লক্ষ্মী অন্তঃসত্ত্বা ছিলো।

যদি খুন হয় তাহলে ট্রিপল মার্ডার। তবে লক্ষ্মীর স্বামীর ভাষ্য তাদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ ছিলনা। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে এটা কি আরেকটি চাঞ্চল্যকর খুন!! লাশের পোষ্টমর্টেম শেষে পুলিশ মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছে বলে জানায় ইউপি সদস্য বীরেশ্বর মল্লিক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ