অনলাইনের  সব কাজ কম্পিউটার শিক্ষককের ; গোদাগাড়ীতে উপ-পরিচালক

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৭:২১ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নতুন অডিটারিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিষ্ঠান প্রধানের নিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ- পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।

বক্তব্য প্রদান করেন  উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফওজিয়া বেগম।উপস্থিত ছিলেন, চব্বিশনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবীব, প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদোস, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মাহাফুজুল আলম তোতা প্রমূখ।

প্রধান অতিথি , উপ- পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে  বলেন, অনিয়ম করে কোন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে, এমপিও ভুক্তি হয়ে বেতনভাতা করে থাকলে তার দায় প্রতিষ্ঠান প্রধান কোন ভাবে দায় এড়াতে পানেন না। ২০১৫ ইং সাল থেকে অন লাইন এমপিও চালু হয়েছে। আমি যদি ৬৭ টি উপজেলার কাজ করতে পারি তবে আপনারা  বিদ্যালয়ের কাজ টি করতে পারেন না কেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষক রয়েছেন। উনি কি করেন?  যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ অর্ধ শিক্ষিত  লোকের নিকট কম্পিউটারের দোকানে গিয়ে কাজ করবেন এটা হবে না। কম্পিউটার/ আইসিটি শিক্ষক দিয়ে শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও, স্কেল পরিবর্তন, উচ্চতর আইএমএসসহ অন লাইন সকল  কাজ করবেন। সকল পাস ওয়ার্ড প্রধান শিক্ষক, কম্পিউটার শিক্ষকের নিকট সংরক্ষন করবেন, অন্য কারো নিকট দিবেন না।

কম্পিউটারের দোকান থেকে কোন ফাইল সেন্ড করবেন না। যদি প্রমান হয় যে কম্পিউচার দোকান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ফাইল সেন্ড করে থাকেন আর প্রমান হয় তবে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক/ আইসিটি শিক্ষকের বিরুদ্ধে সরকারী বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার কঠোর হচ্ছেন কোন কম্পিউটার শিক্ষক আন লাইন কাজ, এমপিও কাজ, ফরম ফিলাপের কাজ করতে না পারেন তবে এখনও সময় আছে তারা নিজ উদোগ্যে প্রশিক্ষণ, বই পড়ে অথবা  যারা ভাল পারেন তাদের কাছে শিখে নিবেন। না হলে সরকার আপনাদের ছাড়বেন না। আর কতদিন না জেনে বেতনভাতা ভোগ করবেন ওই সব কম্পিউটার না জানা শিক্ষক।

তাদের ব্যপারে মন্ত্রণালয় কঠোর হচ্ছেন। আপনার শিক্ষার্থী অনুপাতে বইয়ের চাহিদা দিবেন বেশী বইয়ের চাহিদা দিয়ে সরকারের ক্ষতি করবেনা।  এই বই গুলি পরে নামমাত্র দামে কেজিতে বিক্রি করতে হয়। আমার অফিসে কাউকে ঘুষ দিয়ে কোন কাজ করতে হয় না।

কাগজ পত্র ঠিক থাকলে এমনি এমনি কাজ হয়ে যায়। কাউকে অফিসে ধর্না দিতে হয় না।  আমরা সরকারের চাকর, আপনাদের সেবা দেয়ার জন্যই সরকার আমাদের নিয়োগ দিয়েছেন, বেতন ভাতা দেন। বন্ধকালিন সময়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন, দরজা জানালা খুলবেন। পরিস্কার পরিচ্ছন রাখবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ