অধ্যাপক নূরুল আলম জিকু করোনা রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ

আবদুল মান্নান, কক্সবাজার
সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৯:২৮ অপরাহ্ন
অধ্যাপক নূরুল আলম জিকু করোনা রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ

ডুলাহাজারা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম জিকু ইন্তেকাল করেন। “ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজেউন” তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১১ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতিপূর্বে তার Covid-19 পজেটিভ হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বাদে জোহর তাঁর নিজ বাড়ি খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধা কচ্ছপিয়া এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। তার মৃত্যতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কক্সবাজার শাখা শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ