কক্সবাজার সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছুরতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজেউন)
চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ ১০ জুলাই ভোর বেলায় হৃদ রোগে আক্ৰান্ত হয়ে তিনি পৃথিবীর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কক্সবাজারের এই কৃতি সন্তান চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ডে জন্ম গ্ৰহন করেন। সর্বজন পরিচিত শ্ৰদ্ধেয় অধ্যক্ষ আবুল কালাম মুরাদ চকরিয়া সোসাইটি জামে জামে মসজিদের খতীবের দায়িত্ব দীৰ্ঘ দিন যাবৎ পালন করেন।তিনি চকরিয়া ক্বিরাত সংস্থার সিনিয়র উপদেষ্টা ও একজন সূবক্তা ছিলেন।
You must be logged in to post a comment.