অধ্যক্ষের অযোগ্যতা কারণে  নবম শ্রেণির কোরআনের প্রশ্নে ভুল! সৃজনশীল পরীক্ষা স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৯:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

২/১২/২০১৯ তারিখ বিকেলে দাখিল নবম শ্রেণির কোরআন শরীফের সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী ৩০ টি প্রশ্নের ৬ টিতে ভুল।

২৬-৩০ নং পর্যন্ত প্রশ্নে বৃত্ত ভরাটের শব্দগুলো দেওয়া থাকলেও প্রশ্ন উল্লেখ ছিলো না। এভাবে ভুল প্রশ্নে বহু নির্বাচনী অভীক্ষার পরীক্ষা নেওয়া হয়।

বহু নির্বাচনী পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের নিকট কোরআন শরীফের সৃজনশীলের প্রশ্ন সরবরাহ করার পর দেখা যায় পুরো প্রশ্ন ভুলে ভরা। প্রতিটি উদ্দীপকের সাথে কোরআনের কোন আয়াতের উদ্ধৃতি দেওয়া ছিলনা। অথচ প্রশ্নের (খ) অংশে বলা হয় উদ্দীপকে বর্ণিত আয়াতের অনুবাদ কর। মান ২ নাম্বার। এভাবে প্রতিটি প্রশ্ন ভুলে টইটম্বুর ছিল।

অন্য দিকে প্রতিটি প্রশ্নের (ক) অংশে অর্থ কি, বর্ণনা কর, লিখ ইত্যাদি প্রশ্ন করা হলেও সেখানে কোন শব্দ উল্লেখ ছিলো না। এভাবে প্রতিটি প্রশ্নে ভুলে জর্জরিত ছিল। তাই সৃজনশীল আরম্ভ হওয়ার ৩০ মিনিট পর বাধ্য হয়ে শিক্ষকরা কোরআনের পরীক্ষা স্থগিত করে দেয়।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসায়। এ ব্যপারে মাদ্রাসার অধ্যক্ষ  নূরুল হক মকছুদীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ইসঃ ইতিহাসের প্রভাষক মুহাম্মদ ইব্রাহিম বলেন,সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হাতের লেখা প্রশ্ন অধ্যক্ষকে জমা দেয়। কিন্তু অধ্যক্ষের ভুল ও দায়িত্ব হীনতার কারণে আজ পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হক মকছুদী প্রকাশনা সংস্থার কাছ থেকে বেআইনিভাবে প্রশ্ন কিনে পরীক্ষা নিয়ে আসছিলেন।২০১৯ সালের প্রথম সাময়িক পরীক্ষা ও আল-আরাফার কাছ থেকে কিনে পরীক্ষা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের এবতেদায়ী,জেডিসি ও দাখিল নির্বাচনী পরীক্ষার প্রশ্ন শিক্ষকদের না জানিয়ে ঐ প্রকাশনা থেকে কিনে নিয়ে আসে। শিক্ষকরা প্রশাসনের কাছে এ বিষয়ে অবহিত করার কথা বললে শুধমাত্র দাখিলের নির্বাচনী পরীক্ষার সময় পিছিয়ে দিয়ে কেনা প্রশ্ন দিয়ে বাকি শ্রেণির পরীক্ষা নিয়ে নেয়।

দাখিলের নির্বাচনী পরীক্ষা শিক্ষকরা নিজেরা করে ফটোকপিসহ অফিসে জমা দিয়ে পরীক্ষা নেওয়ার সময় কোন ধরনের ভুল পরিলক্ষিত হয়নি। বার্ষিক পরীক্ষায় শিক্ষকদের হাতের লেখা প্রশ্ন তাকে জমা দিতে বলেন। শিক্ষকরা জমা দিলেও অধ্যক্ষ প্রতিদিন ভুল প্রশ্নে পরিক্ষা নিয়ে নিচ্ছেন।

তিনি প্রশ্ন পত্রের বিলে ভূয়া ভাউচার করে মোটা টাকা লোপাট করার জন্য শিক্ষকদের দায়িত্ব কোন দায়িত্ব না দিয়ে নিজে সমস্ত দায়িত্ব নিয়ে নেন। তাছাড়া প্রকাশনী থেকে এবার প্রশ্ন কিনতে না পারায় শিক্ষকদের বিরুদ্ধে এমনিতে ক্ষুব্ধ।

অভিভাবকদের কাছে জানতে চাইলে একাধিক অভিভাবক বলেন, অধ্যক্ষ নূরুল হক মকছুদী এক আপাদমস্তক দূর্নীতিবাজ মানুষ।তার স্বেচ্ছাচারিতার কারণে মাদ্রাসায় কোন উন্নয়ন হয়নি। একজন অধ্যক্ষ ও আলেম হওয়া সত্ত্বেও কোরআনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের জগন্য ভুল অমার্জনীয়।

অভিভাবকরা আরও জানায় যে, মকছুদী এই মাদ্রাসায় অধ্যক্ষ হওয়ার পর থেকে কোন ক্লাস নেননি। ক্লাস রুটিনে ও তার নামে কোন ক্লাস বরাদ্দ নাই। এমনকি সরকার প্রদত্ত দোয়েল ল্যাপটপসহ মাদ্রাসার দুটি কম্পিউটার মকছুদী বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। হয়ত এই কারণে দোকান থেকে প্রশ্ন প্রিন্ট করার কারণে এই ভুল হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ