ঝিনাইদহে বজ্রপাতে নিহত -২  আহত  -৪

নিজস্ব প্রতিবেদক ।।
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামে শনিবার দুপুরে পেঁয়াজের খেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ চার কৃষক
  1. মৃত ব্যক্তিরা হলেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) ও লক্ষীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে শুশিল বিশ্বাস (৪০)।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা খবর নিশ্চিত করে জানান, হতাহত কৃষকরা শনিবার দুপুরে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘাটলে ঘটনাস্থলে দুইজন নিহত ও চার কৃষক আহত হন।
খবর পেয়ে হতাহতের স্বজনরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডাঃ এহতেশাম শহীদ জানান বজ্রপাতে হতাহতদের শরীর ঝলসে গেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ