ঈদ মুবারক ঈদ মুবারক

মোঃ নুরুজ্জামান
সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

ঈদ মুবারক ঈদ মুবারক

মোঃ নুরুজ্জামান

…………………………………………………..

ঝর্ণার গতি আলোর দ্যুতি

ছুটে যায় পারাবার

কুহেলিকা টুটে ঈদের সুর্য

চুমে যায় বারবার।

চুপিসারে এসে ভ্রমর সুধায়

ফাগুনের জয়গান

আমের মুকুল আগাম শোনায়

গ্রীষ্মের অভিযান।

রমজান শেষে ঈদের ঘ্রাণে

সুবাসিত চারিদিক

ক্ষুধাতুর চোখ রুমালে লুকায়

ধনী কেন নির্বিক?

জাকাত ফিতর ফরজ ওয়াজিব

শেষ ইবাদত নয়

প্রতিবেশী যদি ক্ষুধায় ঘুমায়

আখেরাতে ক্ষমা নয়।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ