বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সমিতির সভাপতি মোঃ আব্দুল ওহাব এবং মহাসচিব মোঃ নূরুল হক নূরসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন ।
সভায় সভাপতির বক্তব্যে বলেন সরকার ইতিমধ্যে সংযুক্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং মিড ডে মিল চালু করার ঘোষনা প্রদান করায় সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানানো হয়।
সমিতির মহাসচিব আলহাজ মোঃ নূরুল হক নূর বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংযুক্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকবৃন্দ একই দেশের সমপদের ও সমযোগ্যতাসম্পন্ন শিক্ষক,চাকুরীজীবি এবং নাগরিক ।সেহেতু তিনি সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান বেতন স্কেল প্রদান করার জন্য সরকারের নিকট গভীরভাবে অনুরোধ জানান ।