এমপিওভূক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। এবারে ৫ শতাংশ বিশেষ প্রণোদনার টাকা যোগ করে বেতন ছাড় হয়েছে।
বুধবার (২ আগস্ট) শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্মারক নং ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/২৬৮৭/৪, তারিখ: ০২.০৮.২০২৩

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
You must be logged in to post a comment.