৩৬ বছর পর স্কটল্যান্ডের বিশ্বকাপে জয়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:১১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক :

গ্রেট বৃটেনের উত্তরাংশ স্কটল্যান্ড ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে জয় পেয়েছে। তবে ২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাওয়ার সাথে সাথেই স্কটিশরা প্রথম খেলায় জয়ের খোঁজ পেলো। 

বাংলাদেশ সময় সকাল ৭টায় আমেরিকার বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের খেলায় স্কটল্যান্ড ১-০ গোলে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হাইতিকে পরাজিত করেছে।

১৯৯০ সালের পর স্কটল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে জয় পেয়েছে এবং একই সঙ্গে ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপ আসরে খেলতে নেমেই তারা গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে।

অন্যদিকে হাইতি দলের স্ট্রাইকারদের অমার্জনীয় ব্যর্থতার কারণে পরাজয় বরণের অন্যতম কারণ। স্ট্রাইকারেরা সুযোগটি সঠিক কাজে পরিণত করতে পারলে প্রশান্ত মহাসাগরীয় হাইতিবাসীকে ঐতিহাসিক জয়ের উৎসবটি ‘স্মরণীয় ফুটবল রাত’ হিসেবে উপহার দিতে পারতেন। কিন্তু হয় নি। সবই বিসমিল্লায় গলদ!

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বল দখলের লড়াইয়ে দুই দেশ সমান পাল্লা দিয়েছে। সেই তুলনায় হাইতির মধ্য মাঠের দখল ছিল অনেক বেশি। হাইতির ফুটবলারেরা। এর চেয়েও বড় কথা হলো, হাইতির আক্রমণভাগের খেলোয়াড়েরা একাধিক বার স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙ্গেও কাজের কাজটি করতে পারেন নি।

সুদীর্ঘ ৪২ বছর পর হাইতি এবার নিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলেছে । এর আগে তারা ১৯৭৪ সালের বিশ্বকাপে ৩টি খেলায় গো-হারা হেরেছিল।

স্কটল্যান্ডের পক্ষে একমাত্র গোলদাতা : অধিনায়ক জন ম্যাকগিন।

পানিবিরতির পর আসে খেলার একমাত্র গোলের দৃশ্যপট। খেলার প্রথমার্ধে ২৮ মিনিটে স্কটিশ বেন ডোক আবারো ডান প্রান্ত দিয়ে দারুণ দৌড় দেন। তাঁর ক্রস হতে চে এ্যাডামসের প্রচেষ্টাকে হাইতির গোলরক্ষক প্লাসিদে প্রতিহত করেন। কিন্তু ফিরতি বলে জন ম্যাকগিন সবার আগে সেখানে পৌঁছে যান। ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে তাঁর শট জালে জড়িয়ে যায় (১-০)।

আগামী ২০শে জুন তারিখ ভোর ৪টায় ‘সি’ গ্রুপের খেলায় স্কটল্যান্ড একে অপরের সাথে মোকাবেলা মরক্কোর বিপক্ষে এবং সকাল ৭টায় হাইতি খেলবে ব্রাজিলের বিপক্ষে।

অন্যদৃষ্টি/১৪ই জুন ২০২৬

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ