২৪ তারিখের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর আগে আজ সকালে আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে আজকের পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজকের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিষয়টি যাতে সারাদেশে পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রয়োজনীয় প্রচার-ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার পর সরকার মঙ্গলবারকে এক দিনের রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় শোক ঘোষণার সঙ্গে সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। গভীর রাতে আনুষ্ঠানিক ঘোষণা এলে সে অনিশ্চয়তা নিরসন হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ