১২শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভেদরগঞ্জ পৌরসভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯:৩১ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর।

শরীয়তপুরে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্ধী গরিব অসহায় নিম্নবিত্ত ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভেদরগঞ্জ পৌরসভা।

৩১শে মার্চ মঙ্গলবার ভেদরগঞ্জ পৌর মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার ও পৌর কাউন্সিলরগণ নিম্নবিত্ত ও প্রতিটি পরিবারের জন্য পাঁচ কেজি চাউল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ ও এক কেজি সয়াবিনতৈল প্যাকেটজাত করে ভ্যান গাড়িযোগে ভেদরগঞ্জ পৌরসভার প্রতিটি গ্রাম মহল্লা ঘুরে ১২শত নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন এবং করোনা ভাইরাস মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বলেন ও সকল পৌরবাসীকে সরকারি বিধিবিধান মেনে চলার আহবান জানান।

পৌরমেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার গণমাধ্যমকে জানান করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে ভেদরগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগিতা করার জন্য আমি ও আমার পৌর কাউন্সিলরগণ সদয় প্রস্তুত রয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ