১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ সাংবাদিক আটক

কুমিল্লা প্রতিনিধি
শনিবার, ১৪ মে, ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় ১০ হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত সাংবাদিককে র‍্যাব গ্রেফতার করেছে।

শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মফিজুল ইসলামকে মাদকসহ গ্রেফতার করেন।

এ সময় দিনাজপুর থেকে প্রকাশিত ট্রাস্ট নিউজ২৪.কম নামে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের আইডি কার্ডও জব্দ করা হয় ওই ব‍্যক্তির কাছ থেকে।

র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ