১০ টাকা কেজি চাউল বিক্রয় কেন্দ্রের ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৮:২৪ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের খাদ্য বিভাগ কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির হতদরিদ্রদের ১০ টাকা কেজি চাউল বিক্রয় কেন্দ্রের ডিলার মিনু মাঝি ও রাকিব গাজীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার ২০১৬ সাল থেকে অদ্য পর্যন্ত খাদ্য বান্ধব কর্মসূচি নামে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যে ইউনিয়ন ভিত্তিক ডিলার কর্তৃক পরিচালিত চাউল বিক্রয় কেন্দ্র চালু রেখেছেন। কিছু সংখ্যক অসাধু ডিলারের জন্য সরকারের এই মহৎ কাজটি সুনাম ক্ষুন্ন হচ্ছে। পরিতাপের বিষয় ডিলার মিনু মাঝি ও রাকিব গাজী অসৎ উদ্দেশ্য বিক্রয় কেন্দ্রের ব্যানার ব্যবহার না করে সাধারণ মানুষের চোখে ধোকা দিয়ে দীর্ঘদিন যাবৎ এই অনিয়মে লিপ্ত হয়েছে।

গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কুচাইপট্টি ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী ৬৯০ জন ভোক্তা রয়েছে এবং দুটি বিক্রয় কেন্দ্র রয়েছে। বিক্রয় কেন্দ্র দুটি হলো কুচাইপট্টি মাইজারা বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও কুচাইপট্টি মাদ্রাসা বাজার সংলগ্ন। গত ৬ ও ৭ই এপ্রিল সরেজমিন ঘুরে স্থানীয় একাধিক ভোক্তাদের সাথে আলাপকালে জানা যায়, মাইজারা বাজার বিক্রয় কেন্দ্রের ডিলার মিনু মাঝি কার্ড বিহীন ব্যক্তিদের কাছে ৩০ কেজি প্রতি বস্তা চাউল ৭০০ থেকে ৮০০ টাকা দরে খোলা বাজারে বিক্রয় করেছে। ক্রয়কৃত ব্যক্তিরা হলেন, (০১) জোসনা বেগম, স্বামীঃ কালু হাওলাদার, (০২) রিজিয়া বেগম, স্বামীঃ বাদল গাজী, (০৩) নাজমা বেগম, স্বামীঃ দুলাল পাইক, (০৪) রোকসানা বেগম, স্বামীঃ লাল মিয়া হাওলাদার গং ব্যক্তিরা সর্ব সাং মুশুরগাঁও কুচাইপট্টি।

শুধু তাই নয় ভোক্তাদের সাথে আলাপকালে আরও জানা যায় যে, ডিলার মিনু মাঝি দীর্ঘদিন যাবৎ কার্ডবিহীন ব্যক্তিদের কাছে অধিক মূল্যে চাউল বিক্রয় করে আসছেন এবং আমাদের কাছ থেকে তিনশত টাকার পরিবর্তে তিনশত পঞ্চাশ টাকা থেকে চারশত টাকা করে নিচ্ছেন। এই অনিয়মের বিষয়ে কথা বলতে চাইলে, ডিলার মিনু মাঝি আমাদের সাথে র্দুব্যবহার করে। ডিলার মিনু মাঝি একজন মাদকাসক্ত ও প্রভাবশালী ব্যক্তি। তাই আমরা নিরুপায় হয়ে তার এই অনিয়ম নিরবে সহ্য করতে হচ্ছে।

কার্ডবিহীন ব্যক্তিদের কাছে অধিক মূল্যে চাউল বিক্রয় ও কার্ডধারী ব্যক্তিরা কাছে তিনশত টাকার পরিবর্তে চারশত টাকা নেয়ার বিষয়টি জানতে চাইলে বিক্রয় কেন্দ্রের ডিলার মিনু মাঝি এই বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি ও কুচাইপট্টি মাদ্রাসা বাজার বিক্রয় কেন্দ্রের ডিলার রাকিব গাজী হতদরিদ্র কার্ডধারী ভোক্তাদের কাছ থেকে তিনশত টাকার পরিবর্তে তিনশত পঞ্চাশ টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ডিলার রাকিব গাজীর কাছে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে বিষয়টিকে অস্বীকার করে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ