হরিণাকুন্ডু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৩ অপরাহ্ন
১৫ ডিসেম্বর’১৮ শনিবার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ছাত্রছাত্রীদের কাছে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-হরিণাকুন্ডু প্রতিনিধি...

হরিণাকুন্ডু প্রতিনিধি ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রীর কাছে কাজী পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।

ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের সংগঠন ‘হায়ার এডুকেশন এ-লিডারশীপ প্রোগ্রাম (হেল্প)’র আয়োজনে ও উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব ও উপজেলা স্কাউটস্’র সহযোগিতায় শনিবার দুপুরে উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে কাজী পেয়ারার চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. এম.এ মজিদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরশেদ আলী চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ