হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৮:৪৯ অপরাহ্ন

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকু-ুতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৪৭৩ম জাতীয় সমবায় দিবস-২০১৮।

দিবসটি উপলক্ষে রবিবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান, উপজেলা মৎসন্য অফিসার হাসান সাজ্জাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম শিহাবুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ