স্যার নিজেই ড্রাইভার!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ মে, ২০২০, ১১:০২ পূর্বাহ্ন

আশরাফুল আলম জালাল, নান্দাইল, ময়মনসিংহ।।

ময়মনসিংহ ০৯, নান্দাইলের গণমানুষের নেতা জননন্দিত সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি মহোদয়ের কথা।যিনি ইতিমধ্যে নান্দাইলের মানুষের মধ্যেমনিতে পরিনত হয়েছেন।

কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক  আলম ফরাজী যাকে “এমপি তুহিন তুলনাহীন” উপাধি দিয়েছেন তার কর্মকান্ড বিবেচনায়।তিনি জয় করেছেন নান্দাইলের আপামর জনসাধারনের মন।তিনি সব সময় আছেন অবহেলিত মানুষের পাশে।

করোনা পরিস্থিতিতে তিনি বসে নেই,কাজ করেছেন তার নির্বাচনী এলাকায় কর্মহীন মানুষের জন্য।বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত ত্রান সামগ্রী, দিয়েছেন ব্যক্তিগত উদ্দ্যোগে ত্রান ও নগদ অর্থ। করোনায় ও ঈদকে সামনে রেখে ড্রাইভার কে ছুটি দিয়েও বসে নেই তিনি,,ছুটে চলেছেন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে।  তার অনুভূতি ব্যাক্ত করেছেন ফেইসবুকে।

লকডাউন নিয়ে এমপি মহোদয়ের ফেইসবুক আইডিতে লিখা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

“লক ডাউন” মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনার পর আমারা অনেকেই, সংসদ সদস্যবৃন্দ নিজেরাই নিজের গাড়ী চালিয়ে এলাকার সাধারন মানুষের খবর রেখেছি,ছুটে এসেছি ঢাকায় পরিবারের টানে, আবার ফিরে গিয়েছি এলাকায়, মজার ঘটনা হলো,ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইদের  অনেক চেক পোষ্ট অতিক্রম করতে হয়েছে, প্রত্যেক চেক পোষ্টে গাড়ী থামিয়েছে, জানতে চেয়েছে স্যার কোথায়? আমার উওর ছিল “স্যার নিজেই ড্রাইভার” তারপর তাদের সম্মান প্রদর্শন, অতঃপর আবার পথচলা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ