স্বামীকে ‘ড্যাডি’ বলে ডাকছেন দীপিকা!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১২:১১ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

স্বামী রণবীর সিংকে ‘ড্যাডি’ বলে ডাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই রণবীরকে এভাবেই ডাকলেন ‘পদ্মাবত’ খ্যাত এ নায়িকা।

সম্প্রতি, লন্ডনের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ভক্তদের সঙ্গে লাইফ চ্যাটে অংশ নিয়েছিলেন রণবীর সিং। আর রণবীরের সেই লাইভের সময় দীপিকা মন্তব্যের ঘরে লেখেন, ‘হাই ড্যাডি’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। রণবীরও অবশ্য উত্তরে দীপিকাকে লেখেন, ‘হাই বেবি’।
রণবীর-দীপিকার এই কাণ্ড দেখে মন্তব্য করেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু তথা অর্জুন কাপুর। তিনি কমেন্টে লেখেন, ”Baba bhabhi is gonna give u one”

সম্প্রতি লন্ডনের একটা ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা গেছে রণবীর-দীপিকাকে। আবার কবীর বেদী পরিচালিত ছবি ‘৮৩’-তেও একসঙ্গে অভিনয় করছেন রণবীর-দীপিকা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ