স্বাধীনতা তুমি

আবদুল মান্নান
সোমবার, ৭ মার্চ, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন

স্বাধীনতা তুমি

আবদুল মান্নান

________________________________________________________________

স্বাধীনতা তুমি ৭ ই মার্চের বঙ্গবন্ধুর নির্দেশনার

অগ্নিঝরা বাণী

তুমি বাঙ্গালির মুক্তির নেশায় কাঁধে নেয়া

অস্ত্রের ঝনঝনানি।

স্বাধীনতা তুমি পাক শাসনের যাতনায় ক্ষুদ্ধ

বাঙ্গালির তীব্র আহাজারি

তুমি হানাদার বাহিনীর নিশির আঁধারে ভয়াল

নৃশংস রাহাজানি।

স্বাধীনতা তুমি ৩০ লক্ষ শহীদ বাঙ্গালির

রক্তমাখা দেহের প্রতিচ্ছবি

তুমি পাকিদের ধর্ষন – হত্যা- লুন্ঠনের রাম-

রাজত্বের অস্ত যাওয়া রবি।

স্বাধীনতা তুমি পরাধীনতার শৃংখল মুক্তির শপথে

কোটি বাঙ্গালির দীপ্ত আলাপ

তুমি মা-বোন – শিশু -আবাল-বৃদ্ধ জনতার

বেদনায় রুষ্ট মুক্তির বিলাপ।

স্বাধীনতা তুমি মজলুম সাত কোটি বাঙ্গালির

অশ্র সিক্ত নয়ন

তুমি রণাঙ্গনে ঐশ্বরিক সূধায় উঁকি মারা

সুখের পবণ।

স্বাধীনতা তুমি ঘুমে পরিশ্রান্ত বাঙ্গালিদের

নিভৃতে হত্যার প্রতিশোধ

তুমি নৃশংস হানাদারের ৯ মাসের

বীভৎস চিত্রের প্রতিরোধ।

স্বাধীনতা তুমি বীর শ্রেষ্ঠ বাঙ্গালির

অশ্রু মাখা কবিতা

তুমি রায়ের বাজার বধ্যভূমির হানাদারের

নৃশংসতার ছবিটা।

স্বাধীনতা তুমি বৈষম্য-নিপীড়নের যাঁতাকলে

পিষ্ট মানবতার কান্না

তুমি লাল-সবুজের পতাকা তলে বীরঙ্গনা

মায়ের প্রতিদিনের রান্না।

স্বাধীনতা তুমি পাক বাহিনীর ঐতিহাসিক ময়দানে

লজ্জার আত্মসমর্পন

তুমি বিশ্বের মানচিত্রে মুক্তিযুদ্ধের চেতনায়

সৃষ্ট ক্ষমতার দর্পণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ