স্বজনদের কাছে ফিরতে চায় মানসিক ভারসাম্যহীন রেখা

মোহাম্মদ আলী, লক্ষীপুর
মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৯:৫১ অপরাহ্ন
স্বজনদের কাছে ফিরতে চায় মানসিক ভারসাম্যহীন রেখা

বার বছর আগে পরিবার থেকে হারিয়ে যাওয়া রেখা (কাল্পনিক) বাড়ি ফিরতে চায়। তবে আত্মীয় স্বজন কিংবা পরিবারের ঠিকানা পুরোপুরিই অজানা তার।

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যুগেরও বেশি সময় ধরে ভিক্ষা-বৃত্তি করে বেঁচে থাকা সপ্ন কখনো রাস্তার পাশে কখনো গৃহস্তের বাড়ির পরিত্যক্ত ঘরে আবার কখনো বাজারের টলঘরে পড়ে থাকতে থাকতে সে এখন অর্ধ-পাগল প্রায়।

এমনি এক ভারসাম্যহীন রেখা নামের (কাল্পনিক) এক বয়স্ক নারীর দেখা মিলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজার এলাকায়।প্রায় বার বছর ধরে পথের মানুষ হিসেবে পড়ে আছে ঠিকানা বিহীন নাম না জানা ভারসাম্যহীন রেখা।

তবে অন্যান্য পাগলদের তুলনায় রেখাকে অনেকটা স্বভাবিক মনে হওয়ায় স্থানীয় ফজুমিয়ারহাট স্কুল এণ্ড কলেজের একটি পরিত্যক্ত ঘরে থাকার যায়গা করে দিয়েছে স্থানীয়রা।

খিদে পেলে বাজারের ব্যবসায়ীদের কাছে অথবা রেস্টুরেন্টে ছুটে গেলেই খাবার জুটে তার। শান্ত প্রকৃতির এই পাগলির প্রতি এলাকার সর্বশ্রেণীর মানুষের মানবিকতার কমতি নেই। সকলেই মায়ার নজরে দেখেন তাকে।

সব মিলিয়ে এ এলাকাতেই সে পড়ে আছে পাগল ও উদ্বাস্তু একজন পরিবার বিচ্ছিন্ন মানুষ হিসেবে।

স্থানীয় উপজেলা কৃষকলীগের সভাপতি ডাঃ হারুন অর রশিদ,বাজার ব্যবসায়ী সপন সাহাবউদ্দীন,মাকছুদ সহ অনেকেই জানান, আচার-আচরণ দেখে তাকে পাগল মনে হয় না। সে অনেকটা পরিছন্ন ও স্বাভাবিক। মনে হচ্ছে পরিবারের অবহেলা অথবা কলহের কারণে সে আজ পথের মানুষ। আমরা অনেকেই বাড়িতে থাকার যায়গা করে দিতে চাইলেও সে থাকতে চায়না। তবে কিছুটা অস্বাভাবিক ও তার ইচ্ছা না থাকায় তা সম্ভব হয়নি।

কিন্তু এলাকার প্রতিটি মানুষ তার প্রতি আন্তরিক ও মায়ার নজরে দেখেন সবাই তাকে। এলাকাবাসী আরও জানান, তার মূখের ভাষার আঞ্চলিকতায় মনে হচ্ছে নরসিংদী, ভৈরব,অথবা ব্রাহ্মণবাড়িয়া জেলার আধিবাসী। বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় পথহারা এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে তার পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ