স্থগিত বিএনপর মুক্তিযোদ্ধা সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিলো।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে উনার চিকিৎসা চলছে।  এই অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটা পিছানো হয়েছে।’

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই বেগম খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও পবিত্র উমরাহ পালন করারও সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী ইতিমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ