সিলেটে ওসি সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা হয়েছে। মামলার বাদি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী।
তিনি রোববার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনে মামলাটি করেন। মামলার আসামী হচ্ছেন গোয়াইনঘাট থাণা ওসি আব্দুল আহাদ, গোয়াইনঘাট থানার মামারবাজার এলাকার ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বল্লাঘাট এলাকার বর্তমান বাসিন্দা আলাউদ্দিন, নয়াবস্তির পাখি মিয়ার পুত্র সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া।
মামলার এজহার সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান তার মৌরসী জায়গা অন্যান্য আসামিদের পাথর তুলতে দেওয়ার মাধ্যমে আর্থিক ফায়দা হাসিল করেন এবং তিনি নিষেধ করলে তার উপর বলপ্রয়োগ করা হয়।
আরও জানা যায় মামলায় আসামিদের সরকারি জায়গা থেকে এবং বাদীর নিজের জায়গা থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার বিনিময় দিয়ে অবৈধ ভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করেছেন এই মুক্তিযোদ্ধা।
You must be logged in to post a comment.