পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের প্রায় হাজারের অধিক পুরুষ মহিলার মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শুক্রবার ঝলম দঃ ইউনিয়নের ঝলম গ্রামে সালেহা মঞ্জিলে ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম শুরু থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ, শীত বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের ভালো কাজ করে যাবে ফাউন্ডেশান। তিনি ফাউন্ডেশন ও ফোরামের মানবিক, সেবামূলক কাজকে এগিয়ে নিতে সবার দোয়া চেয়েছেন।

ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বিপুল কুমার দে। কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি ২ এ ৫ এর পরিচালক জনাব আবদুল খালেক মোল্লার সবাপতিত্বে উপহার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ,মোঃ সাইফুল ইসলাম, ঝলম দক্ষিণ ইউনিয়নের বিএনপি ও জমায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫টি হাফেজিয়া মাদরাসার প্রায় শতাধিক এতিম ও গরিব শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম শুরু থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ, শীত বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের ভালো কাজ করে যাবে ফোরাম, তাই তিনি ফাউন্ডেশন ও ফোরামের মানবিক, সেবামূলক কাজকে এগিয়ে নিতে সবার দোয়া চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সহকারী শিক্ষক সমিতির আহ্ববায়ক মনিরুল ইসলাম, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, খিলা ইউনিয়নের জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ শরিফ উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.