সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের কর্মীপ্রশিক্ষণ ও বিতর্কের আয়োজন

মোঃ আব্দুর রহমান (বিশ্বাস)
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৩:১৩ অপরাহ্ন
সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের কর্মীপ্রশিক্ষণ ও বিতর্কের আয়োজন

কমলনগরের ৪নং চর মার্টিন ইউনিয়নের উত্তর পশ্চিম চর মার্টিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বুধবার সকাল ১০ টায় একটি “হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের” কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও বিতর্কের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের প্রতিষ্ঠাতা মুফতী নুরুল ইসলাম জিহাদী। কর্মীেদের প্রশিক্ষণ প্রদান করেন লক্ষ্মীপুর সরকারী কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন রাপি। আরো উপস্থিত ছিলেন তরুণ সংবাদকর্মী আব্দুর রহমান বিশ্বাস।

কর্মীপ্রশিক্ষণ শেষে হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের কর্মীদের একটি বির্তকের আয়োজন করা হয়। বির্তকের বিষয় ছিলো “কুসংস্কার রোধে সামাজিক সচেতনতা মূল হাতিয়ার”।

এতে সংগঠনের সভাপতি লক্ষ্মীপুর সরকারী কলেজের শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমানকে দলনেতা করে গঠন করা হয় (পক্ষে) প্রথম দল। তাদের অন্য সদস্যরা হলেন শাহ আব্দুর রহিম রোকন ও সাইফুল ইসলাম। এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রানাকে দলনেতা করে গঠন করায় (বিপক্ষ) দ্বিতীয় দল। তাদের অন্য সদস্যরা হলো শাহ আব্দুর রহমান খোকন ও শাহ মাহমুদুল আলম মিঠু। বির্তকে জয় লাভ করেন সভাপতি মাহবুবুর রহমানের পক্ষ দল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের সদস্য আমিনুল ইসলাম রিপন, তারিকুল ইসলাম, ইসমাইল হোসেন রাকিব, জহিরুল ইসলাম, আব্বাস উদ্দীন, মোঃ সোহেল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সমাজের গণমান্য অনেক ব্যক্তিবর্গ সমাজ প্রতিনিধিগণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ