সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় সরিসাবাড়ীতে দোয়া মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুন, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

সরিষাবাড়ী ( জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(৭জুন) বাদ যোহর তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের উদ্দোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপসনালয়গুলোতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান হবার পর গত শুক্রবার ব্রেইন ষ্ট্রোক ও পরে মস্তিস্কে সফল অস্ত্রোপচারের পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে ও ৪৮ ঘন্টার বিনিড় পর্যাবেক্ষনে রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। পরে তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

উপজেলার পৌর এলাকায় সিমলা বাজার টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক  বলেন,আ.লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। মোহাম্মদ নাসিমসহ করোনা আক্রান্ত সবার আশু রোগমুক্তি কামন করে দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ