বিশিষ্ট দন্ত চিকিৎসক, শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ কে.এ জলিল এর দাফন ৩ এপ্রিল রোববার বাদ জোহর নড়িয়া উপজেলার ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
শরীয়তপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ কে.এ জলিল বার্ধক্যজনিত কারণে গত ২ এপ্রিল শনিবার ঢাকায় ইন্তেকাল করেছেন।
ডাঃ এ.কে জলিলের মৃত্যুতে শরীয়তপুরে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও চিকিৎসালয় রাজনৈতিক অংগন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
You must be logged in to post a comment.