নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে গতকাল ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় বোরহান উদ্দিন মুজাক্কির নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এনিয়ে আজ শনিবার সকাল ১০ টায় তার সুচিকিৎসা এবং গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানিয়ে রামগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মাস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক আবু তাহের,প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, ক্রিয়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমএ হালিম খাঁন লিটন,নির্বাহী সদস্য রহমত উল্যা,জাকির হোসেন সুমন,ইকবাল হোসেন সান্ত,সদস্য ওমর ফারুক, আবদুর রহমান ও পারভেজ হোসাইন।
You must be logged in to post a comment.