সরিষাবাড়ীতে ৮ ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ৯:৩৯ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নের ৯৬জন মহিলা ও পুরুষ ইউপি সদস্য শুক্রবার সকালে উপজেলা হলরুমে স্ব ম্ব ইউনিয়নের চেয়ারম্যানের বিরোদ্ধে লিখিত অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।

সম্মেলনে পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, ৪নং আওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার বাবু মিয়া।

ঐ অভিযোগে জানা যায়, সরকার দেশের ইউপি সদস্যদের মাসিক ৮,০০০/- (আট হাজার) টাকা সন্মানী ভাতা দিয়ে থাকে। যার ৩,৬০০/- দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয় ৪,৬০০/- টাকা। বর্তমানের ইউপি সদস্যরা ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দেয়া সন্মানী ভাতার ৬ মাস বাকী থাকলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কোন টাকা এ যাবৎ দেয়া হয়নি তাদের। স্ব স্ব ইউপি চেয়ারম্যান বা সচিবরা ইউপি সদস্যদের সন্মানী ভাতা দেই দিচ্ছি করে আজ প্রায় ৪ বছর অতিবাহিত।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা তাদের ন্যায্য সন্মানী ভাতা অতি দ্রুত পেতে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছেন।

এ সময় বক্তব্য রাখেন, ইউপি সমদ্য আসাদুজ্জামান, মোবারক হোসেন রাজা, লুৎফর রহমান ও হাফিজুর রহমানসহ উপজেলার ৮ ইউনিয়নের প্রায় অর্ধশত সদস্যগন।

এ ব্যাপারে কয়েকজন চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা হলে আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর আলী, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন জানায়, মেম্বারদের অভিযোগ ঠিক আছে, কিন্তু আমার পরিষদে কোন আয় নাই, তাদের ভাতা দিব কোথা থেকে। আর সরকার যে ভাতাটা দেয় সেটার ব্যাপারে আমরা চেয়ারম্যনরা অতি দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা করব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ