সরিষাবাড়ীতে ৫ টি গ্রামে কাল বৈশাখীর হানা-আহত অন্তত ১০

এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর
সোমবার, ১৭ মে, ২০২১, ৪:০০ অপরাহ্ন
সরিষাবাড়ীর পঞ্চাশী এলাকায় শনিবারের ঘুর্নিঝরে লন্ডভন্ড ৫টি গ্রামের ১টি গ্রাম। ছবি-এম এ মান্নান

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা-জামালপুরের সরিষাবাড়ী উপজেলার  আওনা ইউনিয়নের পঞ্চাশী, কালিকাপুর,লোকনাথপুর,নাথেরপাড়া ও নিখির পাড় এলাকায় শনিবার দুপুরে আকষ্মিক কাল বৈশাখী ঘুর্নিঝরে পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসাসহ ৫টি গ্রামের প্রায় ২ শতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে যায়।

রোবে মৌসুমের ব্যাপক ক্ষতিসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিহাব উদ্দিন আহম্মদ রবিবার সকালে ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেন। জানা গেছে, ঈদের ২য় দিন দুপুরে মানুষ যখন জোহর নামাজে যেতে তৈরী হতেছিল ঠিক তখনি পাশেই যমুনা নদী থেকে উঠে আসা আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ঐ ৫টি গ্রামে হানা দেয়। মানুষ আচমকিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিখির পাড়ের শাহজাহান ও কালিকাপুরের শুক্কুরসহ অন্তত ১০ জন আহত হয়।

পঞ্চাশী উত্তর ও পশ্চিম পাড়ার জিয়াউল হক, রতন মিয়া, সেজনু মিয়া, রওশনারা, সাদেকুর হক, আলম মিয়া,মারুফ হোসেন, সুরুজ মেম্বারসহ অন্তত ২০০ (দুইশত) ঘরবাড়ী বিধ্বস্ত হয়। বর্তমান ইউপি সদস্য লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিনসহ এলাকার অনেকেই জানান, গত কয়েক বছরের মধ্যে এত বড় ঝড় এলাকায় হয়নি। আমরা ভিশন ক্ষতিগ্রস্থের মদ্যে আছি।

এদিকে সরিষাবাড়ী উপজেলার দক্ষিনাঞ্চলের একমাত্র প্রতিষ্ঠান পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসার ছেলে মেয়েদের কমনরোম নামাজ ঘর সহ ভাউন্ডরিী ওয়াল ভেঙ্গে তছনছ করে ফেরেছে ঐ ঘুর্নিঝড়ে। এছাড়াও পঞ্চাশী তিনআণী পাড়া অল্পের জন্য রক্ষা পাওয়া জিয়াঊল হকের ঘরের ৪জন লোক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ