জামালপুরের সরিষাবাড়ীতে গত ২৬ ডিসেম্বরের ৪র্থ দফা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ, গ্রেফতার ও আটক করে জেল জরিমানার করার ঘটনা ঘটেছে।
নির্বাচন শেষ হলেও এখনো গ্রামে গ্রামে চলছে বিক্ষোভ অবরোধ ও ধাওয়া পাল্টার ঘটনা। ফলে সরিষাবাড়ীর ৮টি ইউনিয়নের ১টি বাদে বাকী ৭ ইউনিয়নের প্রায় দেড় শতাধিক গ্রামে থমতমে অবস্থা বিরাজ করছে।
ডোয়াইল ইউনিয়নে রাস্তা অবরোধ, মহাদানের সেঙ্গুয়া কেন্দ্রে জাল ভোটের দায়ে এরশাদ নামে একজনকে গ্রেফতার করে ৬ মাসের জেল জরিমানা, পোগলদীঘার একুশে মোড়ে সংঘর্ষে আহত অর্ধশত,ভাটারার ভেবলাতে রাজাকার ইউসুফ বাহিনীর হাতে ফুটবল প্রতিকের ভোটার হেলাল ও জাহিদুলসহ অন্ততঃ ১৫ জনকে আহত করে বিএনপি সমর্থিক মোরগ প্রতিকের পক্ষে জাল ভোট প্রদান সহ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের জিম্মি করে ভোট গননা না করে ফলাফল প্রকাশসহ নানা ঘটনার খবর পাওয়া গেছে। এসব ব্যাপারে স্থানীয় নির্বাচন অফিস সহ থানাতেও একাধিক অভিযোগ দায়ের হয়।
তবে সরিষাবাড়ীর স্থানীয় নির্বাচন অফিসার মোস্তাফিজুর রহমান নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ গ্রহন না করায় জনমনে ক্ষোভের অবস্থা লক্ষ করা গেছে। এসব ব্যাপারে জাামালপুরের সার্কেল এসপি জাকির হোসেনের সাথে কথা হলে তিনি জানান, নিদিষ্ট কোন অভিযোগ যদি কারো প্রতি হয় এমনকি যদি আমার পুলিশ বাহিনীর উপরও হয় আমরা তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে কার্পন্য করবনা।
You must be logged in to post a comment.