জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক সেবনে বাধাঁ দেয়ায় নিরাপত্তা প্রহরীকে বেধে রেখে হাঁসের খামারে হামলা ভাংচুর লুটপাট করেছে মাদক সেবী নূরনবী ও তার বাহিনী। উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী গ্রামের ছাইতানী বিলে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে খামারী মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে নূরনবীসহ ৭জন ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের মৃত সাবেদ আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম লিটু বাগা (৫০)। সে তিন বছর ধরে নিজ গ্রামের ছাইতানী বিলে হাঁস ও মৎস্য খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বিলের ভিতর হাঁস রক্ষনাবেক্ষনার জন্য তিন স্তরে(৩তলা) টিনসেট ঘর র্নিমান করেছেন। বিলের মাঝে খামারে জোর পূর্বক নূরনবীসহ তার দলবল মাদক সেবন করে প্রতি নিয়ত। এতে খামার পাহারাদার আব্দুল আজিজ বাধাঁ দিলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ফের মাদক সেবন করতে গেলে বাঁধা দিলে ফিরে আসে মাদক সেবনকারীরা।
পরে শুক্রবার ভোর রাতে নুরনবীরসহ ১২/১৩জনের একটি সংঘবদ্ধ দল ওই খামারে হামলা চালায়। হামলা চালিয়ে পাহারাদারকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে ভাংচুর চালায় এবং খামার থেকে সাড়ে ৪ শতাধিক হাঁস নিয়ে চলে যায় তারা। পরে পাহারাদার পালিয়ে এসে খামার মালিক শফিকুল ইসলামকে জানায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে খামারীর সহযোগি সজীব নামে এক জনকে রাস্তায় একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মাদক সেবনকারীরা। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল ইসলাম জানান, হাঁসের খামারে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.