এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর।।
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাহকদের চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারন মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ শাখার উদ্ভোধন করা হয়। সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট ইকরামুল হক লালনের সভাপতিত্তে বক্তব্য রাখেন, সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার হায়দার আলম তালুকদার, টেরিটরি অফিসার রবিন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার, আওয়ামী লীগ নেতা মুক্তি তরফদার, পলাশ এন্টারপ্রাইজের ফারুক আহমেদ পলাশ, সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরসহ স্থানীয় ব্যবসায়ী, সুধি মহল ও শাখার গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.