সরিষাবাড়ীর মহাদানে যুবকদের মাঝে বই বিতরন। ছবি-এম এ মান্নান।
জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবকদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ি এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের শতাধিক ছাত্র-যুবকের হাতে সামাজিক সচেতনতামূলক বই তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এডভোকেট হাফিজুর রহমান, মোস্তফা জামান, মীর হেলাল, মনসুর আলী প্রমুখ।
You must be logged in to post a comment.