সরিষাবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন ক্যাম্প উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ২:৩৫ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে কোভিড-১৯ ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের ক্যাম্পেইন কাজ উদ্ধোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ।

এ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ক্যাম্পেইন উদ্ধোধনীতে উপস্থিত ছিলেন বীর বিক্রম আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা হাসেন সরকার, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, তারাকান্দি তদন্ত কেদ্রের ইনচার্জ আব্দুল লতিফ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।

জানা যায়, সাধারন মানুষের মধ্যে †কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন প্রয়োগের নিশ্চিত করতে †পৌরসভাসহ ৮টি ইউনিয়নে মোট ৯টি ক্যাম্প করা হয়েছে। এ ৯টি স্পটে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনের নিবন্ধনের কাজ শুরু করা হয়। ৫০জন করে সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে প্রতিটি স্পটে ।

এ সেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রতিটি গ্রামে ও মহল্লায় মহল্লায় গিয়ে নারী-পুরুষদের ভ্যাকসিনের আওতায় আনার জন্য বিনামূল্যে নিবন্ধনের সহায়তার কাজ করে আসছেন।

এ ভ্যাকসিনের নিবন্ধনের কাজ প্রতিদিন সকাল ৯টা†থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ