সরিষাবাড়ীতে বিনামূল্যে কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর
বুধবার, ৫ মে, ২০২১, ৭:৪৩ অপরাহ্ন
সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ। ছবি : এম এ মান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশে কৃষকের পাশে দাড়িয়েছে উপজেলা কৃষকলীগের নেতা-কর্মীরা।

সরিষাবাড়ী উপজেলা কৃষকলীগের উদ্যোগে বুধবার দিনব্যাপি রোজা রেখে সেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে ঘরে তুলো দেয় কৃষকলীগ নেতাকর্মীরা। এসময় আওনা ইউনিয়নের মেন্দারবের গ্রামের মনির উদ্দিনের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেয়া হয়।

এসময় জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা, আওনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চান মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই করতে সহযোগিতা করেন।

সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ। ছবি : এম এ মান্নান

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ