সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৯:২৫ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত উদ্দিন (১৫) নামে এক শিক্ষাথীর মৃত্যু হয়েছে।

সে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়ার ছেলে। রিফাত রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, সকালে টেলিভিশন দেখার সময় ঘরে বিদ্যুৎ-সংযোগে বিঘœ ঘটে। রিফাত তা মেরামত করার সময় বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা হাসান বাধঁন তাঁকে মৃত ঘোষণা করেন। পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ